আন্তর্জাতিক

ফ্রান্সে বন্দুকধারী আমেদির সহযোগী হায়াৎকে খুঁজছে পুলিশ

হায়াৎকে খুঁজছে পুলিশ
হায়াৎকে খুঁজছে পুলিশ

ফ্রান্সের রাজধানী প্যারিসে সুপারমার্কেটে জিম্মিকারী নিহত বন্দুকধারী আমেদি কুলিবালির সহযোগী হায়াৎ বউমেদ্দিনকে খুঁজছে পুলিশ। বৃহস্পতিবার বন্দুকধারীর হামলায় নারী পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার সময় ঘটনাস্থলে কুলিবালির সঙ্গে ছিল হায়াৎ।

বিবিসি সূত্র মতে, ফ্রান্সের ব্যঙ্গ-পত্রিকা শার্লি এবদো'র কার্যালয়ে হামলাকারী ২ সন্দেহভাজন সাঈদ ও শেরিফ কউশি শুক্রবার পুলিশের অভিযানে নিহত হয়েছেন। অন্যদিকে ওই দুই হামলাকারীকে পুলিশের হাত থেকে বাঁচাতে প্যারিসের ভিনসেন্সে সুপার মার্কেটে জিম্মি করে ৪ জনকে হত্যাকারী আমেদি কমান্ডো অভিযানে নিহত হয়।

পুলিশের ধারনা, নারী পুলিশ কর্মকর্তাকে হত্যার সঙ্গে এই অস্ত্রধারী জড়িত ছিল। পুলিশের কর্মদক্ষতার প্রশংসা করে প্রেসিডেন্ট ফ্রসোঁয়া ওলাঁদ দেশটিতে আবারো হামলার হুমকির ব্যাপারে সতর্ক করেছেন। জনগণের মধ্যে একতাই মুক্তমতের দেশটির বড় অস্ত্র।

গত বুধবার শার্লি এবদোর কার্যালয়ে হামলা চালিয়ে সম্পাদক, ৮ কার্টুনিস্ট, ২ পুলিশসহ ১২ জনকে হত্যা করে বন্দুকধারীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ