পাকিস্তানের বন্দর নগরী করাচি থেকে যাত্রীবাহী বাস শিকারপুর যাওয়ার সময় দ্রুতগামী তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে ৫৭ জন মারা গেছেন।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তেলবাহী ট্যাঙ্কারটি উল্টা পথে আসায় বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস- ট্যাঙ্কারে আগুন ধরে গেলে শিশু ও নারীসহ ৫৭ জন মারা গেছেন। অনেক যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে যান।
করাচি কমিশনার শোয়াইব সিদ্দিকী জানিয়েছেন, তেলবাহী ট্যাঙ্কারের চালকের দায়িত্বে অবহেলার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। এছাড়া ট্যাঙ্কারটিতে পেট্রোল থাকায় আগুন নেভানো কষ্টসাধ্য হয়েছে।
পুলিশের প্রতিবেদন অনুযায়ি, দেশটিতে ২০১১ সাল থেকে এ পর্যন্ত ৯ হাজার সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাড়ে ৪ হাজার মানুষের প্রাণহানি হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: