প্যারিসে সাম্প্রতিক সন্ত্রাসি হামলার ঘটনায় নিহতদের স্মরণে ফ্রান্সজুড়ে অনুষ্ঠিত সমাবেশে ৭ লাখ মানুষ সমবেত হয়েছে।
আশা করা হচ্ছে সমাবেশে ১০ লাখের বেশি মানুষ অংশ নেবেন। বিশ্বের কমপক্ষে ৪০টি দেশের নেতারাও এ সমাবেশে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
এ সমাবেশের নিরাপত্তায় দু'হাজার পুলিশ এবং প্রায় দেড় হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। গত বুধবার প্যারিসে ব্যাঙ্গ পত্রিকা শার্লি হেবদোর কার্যালয়ে হামলার ঘটনায় জড়িতদের খুজঁছে পুলিশ।
এদিকে, জার্মানির একটি পত্রিকা অফিসেও হামলার ঘটনা ঘটেছে। হামবুর্গ মর্জেনপোস্ট নামের পত্রিকাটি শার্লে হোবদোর কার্টুনগুলো পুনঃপ্রকাশ করেছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: