পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে হামলার এক মাস পর সোমবার পুনরায় শুরু হল স্কুলটির কার্যক্রম।
একইসঙ্গে খাইবার পাখতুনখোয়া প্রদেশের আরো অনেক সরকারি ও বেসরকারি স্কুলগুলোর কার্যক্রমও আজ থেকে শুরু হয়েছে। স্কুলগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা তা যাচাইয়ে পেশোয়ারের প্রায় দেড় হাজার স্কুল এরইমধ্যে পরিদর্শন করেছে পুলিশ। তাতে ওই অঞ্চলের প্রায় ১৪০০ স্কুল জঙ্গি হামলা মোকাবেলার ক্ষেত্রে সন্তোষজনক নয় বলে জানিয়েছে পুলিশ।
দেশটিতে গত ১৬ ডিসেম্বর সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে হত্যাযজ্ঞ চালায় তালেবান জঙ্গিরা। এতে নিহত হয় ১৩২ শিক্ষার্থীসহ ১৪১ জন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: