আন্তর্জাতিক

নিরাপত্তা জোরদার করতে ফ্রান্সে ১০ হাজার সেনা মোতায়েন

সেনা
সেনা

ফ্রান্সে গেলো সপ্তাহের জঙ্গি হামলার পর নিরাপত্তা জোরদার করতে ১০ হাজার সেনা মোতায়েন করছে দেশটির সরকার। পাশাপাশি ইহুদি স্কুলগুলোতে কয়েক হাজার পুলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমনই তথ্য দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী জ্যঁ-ইভ ল্য দুহিয়্যঁ।

তিনি বলেন, সবচেয়ে বেশি অরক্ষিত এলাকাগুলোয় মঙ্গলবার সন্ধ্যা থেকেই এটি কার্যকর হবে। দেশটিতে সন্ত্রাসি হামলার হুমকি এখনো থাকায় এই সেনা মোতায়েন করা হচ্ছে।

সোমবার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এক জরুরি বৈঠকে সেনা মোতায়েন বিষয়ক এ নির্দেশ দেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ জানান ফরাসি প্রতিরক্ষামন্ত্রী। এই প্রথমবারের মতো নিজদেশেই এতসংখ্যক সেনা মোতায়েন করছে ফ্রান্স।

এর আগে রোববার সন্ত্রাসবিরোধী যুদ্ধে সংহতি প্রকাশ করে ফ্রান্সজুড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ অংশ নেন ৩০ লাখের বেশি মানুষ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ