আন্তর্জাতিক

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো ভূমিকা নেই

সৈয়দ আকবর উদ্দিন
সৈয়দ আকবর উদ্দিন

বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা সামাল দিতে ভারতের কোনো ভূমিকা নেই এবং আগামীতেও থাকবে না-বললেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন। সোমবার দিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বাংলাদেশের একটি দলের নেতারা ভারতের সাহায্য চাইছেন- এ পরিস্থিতিতে ভারত কোন ভূমিকা পালন করবে কি না- সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের মতো এক বন্ধু প্রতিবেশি রাষ্ট্র সম্পর্কে ভারতের মনোভাব ও নীতি অপরিবর্তিত।

ভারত সবসময় বাংলাদেশের মঙ্গল চায়। ভারত চায় বাংলাদেশ স্থিতিশীল, শান্তিপূর্ণ ও নিরাপদ থাকুক। বাংলাদেশের কী ধরনের সমাজ থাকবে, কোন বিষয় প্রাধান্য পাবে, ভারত তা ঠিক করে দেয়ার কেউ নয় বলেও মন্তব্য করেন তিনি।

আকবর উদ্দিন বলেন, বাংলাদেশের সরকার ও জনগণই ঠিক করবে কোন সমাজে কিভাবে তারা থাকবেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ