আলোচনায় কাশ্মির ইস্যু অন্তর্ভূক্ত না করলে ভারতের সঙ্গে কোনো সংলাপ শুরু করবে না বলে সাফ জানিয়েছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ।
রাজধানী ইসলামাবাদে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পাকিস্তানে হাইকমিশনের সঙ্গে কাশ্মিরের নেতাদের বৈঠকের জের ধরে গত বছরের নির্ধারিত আলোচনা বাতিল করে ভারত প্রমাণ করেছে তারা এ ইস্যুতে সংলাপে আগ্রহী নন।
তবে এই অঞ্চলে শান্তি ও অর্থনৈতিক উন্নতির জন্য ইসলামাবাদের সঙ্গে একযোগে কাজ করতে দিল্লীকে বোঝানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেছেন সারতাজ আজিজ।
তবে সংবাদ সম্মলনে দুই দেশের মধ্যকার শান্তি আলোচনা পুনরায় শুরু করার পরামর্শ দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ওয়াশিংটন।