আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মোদির মামলা খারিজ

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে করা একটি মামলা খারিজ করে দিয়েছে দেশটির একটি আদালত।

বুধবার যুক্তরাষ্ট্রের জেলা জজ অ্যানালিসা টোরেস মামলা খারিজের আদেশ দেন। যুক্তি হিসেবে তিনি বলেন, সরকার প্রধান হিসেবে মোদি ছাড় পেতে পারেন।

আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের আগে মামলাটি খারিজ করা হলো।

ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর গতবছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে নরেন্দ্র মোদির নামে এ মামলা হয়।

নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা আমেরিকান জাস্টিস সেন্টার মামলার বাদী। তাদের দাবি, ২০০২ সালে গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকায় দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় মোদি এড়াতে পারেন না।

মামলা করার সময়ই অবশ্য সংস্থাটির প্রেসিডেন্ট জোসেফ হুটিংটন বলেন, রায়ে সাফল্য পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ তবে মামলা খারিজের রায়টিকে তারা নিজেদের প্রতীকী জয় হিসেবে আখ্যায়িত করেছেন।

২০০২ সালে ভারতের গুজরাটে দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে মামলাটি করা হয়। মোদি তখন গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

সূত্র: এএফপি, টাইমস অব ইন্ডিয়া।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ