পাকিস্তানে সন্ত্রাস দমন আদালতে দণ্ডপ্রাপ্ত আরো ২ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে করাচি কেন্দ্রীয় কারাগার এবং লাহোরে কোট লাখপাত জেলে লস্কর-ই-জাংভি সদস্য মোহাম্মদ সাঈদ ওরফে মৌলভি এবং জাহিদ হোসেন ওরফে জাহিদুর ফাঁসি কার্যকর করা হয়।
তাদের মধ্যে সাঈদ মালির সিটি রেলওয়ে ক্রসিংয়ে এক কর্মকর্তা ও তার ছেলেকে গুলি করে হত্যার দায়ে অভিযুক্ত ছিল।
দেশটির সন্ত্রাস দমন আদালতে ২০০১ সালে তাকে ফাঁসির দণ্ড দেয়। আর ২০০২ সালে মুলতানে এক পুলিশ সদস্যকে হত্যার দায়ে জাহিদুকে মৃত্যু দেয় অপরাধ দমন আদালত।
এদিকে, উত্তর ওয়াজিরিস্তানের সাওয়াল এলাকায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় সন্দেহভাজন ৬ জঙ্গি নিহত হয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: