ফিলিস্তিনে গতবছর জুনে সংগঠিত সম্ভাব্য যুদ্ধাপরাধের ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্তের সিদ্ধান্ত নিয়েছে হেগের আন্তর্জাতিক অপরাধ আদলত।
শুক্রবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা যুদ্ধাপরাধের বিষয়ে তদন্ত নয়, আইসিসি তথ্য সংগ্রহের মাধ্যমে যাচাই করে দেখবে ফিলিস্তিনে যুদ্ধাপরাধের বিষয়ে তদন্ত করা যায় কিনা।
ফিলিস্তিন আইসিসির সদস্য হওয়ার আবেদন করার পর যুদ্ধাপরাধের ব্যাপারে প্রাথমিক তদন্তের এ ঘোষণা এসেছে।
ওই আবেদনের ফলে দেশটিতে ইসরায়েলি বর্বরতার ব্যাপারে তদন্তের পথ খুলে যায়। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ফিলিস্তিনের এ পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
ইসরায়েলের বিরুদ্ধে গতবছর গাজায় বোমা হামলায় শিশুসহ বেসমরিক নাগরিক নিহতের ঘটনায় যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: