পশ্চিম আফ্রিকার দেশ মালিকে ইবোলামুক্ত ঘোষণা করেছে দেশটির সরকার ও জাতিসংঘ।
মালিতে গত ৪২ দিন ধরে নতুন করে কেউ আক্রান্ত না হওয়ায় দেশটি এখন ইবোলা ঝুঁকি মুক্ত বলে ধারনা করা হচ্ছে। দেশটিতে গত ডিসেম্বরে সর্বশেষ ইবোলা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
পশ্চিম আফ্রিকার ৩টি দেশ, সিয়েরা লিয়ন, গায়ানা এবং লাইবেরিয়ায় গত বছরের মাঝামাঝি থেকে ইবোলা মারাত্মক বিস্তার লাভ করে। এর মধ্যে সিয়েরা লিয়ন এবং গায়ানায় গত আগস্টের পর এ সপ্তাহে ইবোলায় নতুন করে আক্রান্তের সংখ্যা কম বলে জানিয়েছে জাতিসংঘ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: