ইয়েমেনে রাজধানী সানায় প্রধানমন্ত্রী খালিদ বাহাহ'র মূল বাসভবনের আশপাশ ঘেরাও করে রেখেছে শিয়া হুথি বিদ্রোহীরা। খবরটি নিশ্চিত করেছে সরকারের মুখপাত্র রাজিহ বাদি।
তিনি জানান, সরকার ও বিদ্রোহী উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও বেশ কয়েকজন বন্দুকধারী ভবনের চারপাশ ও ৩টি প্রবেশ পথ ঘিরে রেখেছে। প্রধানমন্ত্রী এখনো সেখানে অবস্থান করছেন।
তবে, সরকারপক্ষ সেনা অভ্যুত্থানের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ বিদ্রোহীদের।
এদিকে, সোমবার সকাল থেকে সরকার ও শিয়া বিদ্রোহীদের মধ্যকার সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছেন ৮ জন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: