জাপানের দুই নাগরিককে জিম্মি করে ২০ কোটি ডলার মুক্তিপণ দাবি করেছে আইএস জঙ্গিরা। ৭২ ঘণ্টার মধ্যে মুক্তিপণ না দিলে জিম্মিদের হত্যা করার হুমকি দিয়েছে তারা। এক ভিডিও বার্তায় আইএসের পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, মুখোশ পড়া এক জঙ্গি অপহৃত দুই জাপানি নাগরিকের গলায় ধারালো অস্ত্র ধরে আছে। আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানো দেশগুলোকে সহায়তা করার জন্য জাপানের তীব্র সমালোচনা করা হয় ভিডিও বার্তায়।
এদিকে, অপহরণ ও হুমকির নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। জিম্মিদের উদ্ধারের ব্যবস্থা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ভিডিও চিত্রটির সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: