আন্তর্জাতিক

জিম্মি ২ নাগরিককে উদ্ধারে তৎপর জাপান সরকার

জাপান
জাপান

আইএস জঙ্গিদের কাছে জিম্মি জাপানের ২ নাগরিককে সহায়তার ব্যাপারে সব রকম উৎস থেকে তথ্য সংগ্রহ করছে দেশটির সরকার।

ওই দুই জিম্মিকে উদ্ধারে স্থানীয়ভাবে অভিযানের দায়িত্ব গ্রহণ করতে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী এরইমধ্যে জর্ডানে জাপানি দূতাবাসে গেছেন। জিম্মিদেরকে উদ্ধারে ৭২ ঘণ্টার মধ্যে ২০ কোটি ডলার মুক্তিপণ না দিলে তাদেরকে হত্যা করার হুমকি দেয় আইএস জঙ্গিরা।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় আইএসের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তরা বলেছেন, ওই ভিডিও চিত্রটি নির্ভরযোগ্য হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

ভিডিওতে দেখা গেছে, মুখোশ পড়া এক জঙ্গি অপহৃত দুই জাপানি নাগরিকের গলায় ধারালো অস্ত্র ধরে আছে। আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানো দেশগুলোকে সহায়তা করার জন্য জাপানের তীব্র সমালোচনা করা হয় ভিডিও বার্তায়।

এদিকে, অপহরণ ও হুমকির নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। জিম্মিদের উদ্ধারের ব্যবস্থা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ভিডিও চিত্রটির সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ