বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট (ইউপি)।
গত বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশনে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজনৈতিকভাবে তা সমাধানের আহ্বান জানানো হয়।
একইসঙ্গে সহিংস কর্মকাণ্ডে জড়িত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করারও আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ বিষয়ে পার্লামেন্টর সদস্যরা বলেন, আন্দোলনের নামে চলমান সহিংসতা দেশটির দৈনন্দিন জীবনধারা পঙ্গু করে দিয়েছে।
এ সময় সহিংসতায় জড়িত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানান তারা।
পরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা সৃষ্টিতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।
অধিবেশনে কম্বোডিয়া, লাওস ও বাংলাদেশ বিষয়েও আলোচনা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: