ক্ষমতা ভাগাভাগির শর্তে অবশেষে ইয়েমেনে সরকার ও শিয়াপন্থী হাউথি বিদ্রোহীদের মধ্যে একটি চুক্তি হয়েছে। বুধবার দেশটির প্রেসিডেন্ট মানসুর হাদি সাংবিধানিক পরিবর্তন এবং ক্ষমতা ভাগাভাগির বিষয়ে বিদ্রোহীদের সঙ্গে ঐকমত্যে পৌঁছানোর পরই দুই পক্ষের মধ্যে এ চুক্তি হলো।
চুক্তি অনুযায়ী সানার প্রেসিডেন্ট প্রাসাদ, প্রেসিডেন্টের ব্যক্তিগত কম্পাউন্ড থেকে হাউথি বিদ্রোহীদের সরিয়ে নিতে সম্মত হয় শিয়াপন্থি বিদ্রোহীরা।
প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, বিদ্রোহীদের এক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন হাদি।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট হাদি বলেন, হাউথিদের রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে ভূমিকা রাখার আধিকার আছে। এ জন্য সংবিধান সংশোধনের ব্যবস্থা করা হবে।
খসড়া সংবিধানে সংশোধনী, বিয়োজন ও সংযোজন রয়েছে বলেও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: