ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গি দমনে নিজেদের মধ্যকার প্রচেষ্টা আরো জোরদার করতে লন্ডনে আলোচনায় বসেছেন ২২টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হামন্ডের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, আইএসে নতুন সদস্য নিয়োগের প্রবণতা বন্ধ করার উপায় খুঁজছে এসব রাষ্ট্র। পাশাপাশি আর্থিক সহায়তা কিভাবে বন্ধ করা যায় সে বিষয়টিও দেখছে তারা।
এছাড়া, স্থলপথে আইএস জঙ্গি বিরোধী অভিযানে সামরিক সহায়তা বাড়ানোসহ দুর্গতদের আরো মানবিক সাহায্য দেয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রেখেছে আলোচনায় অংশ নেয়া এসব দেশ।
ইউরোপীয়ান পুলিস সংস্থার তথ্য মতে, আইএস জঙ্গিদের সঙ্গে যোগ দিতে ইইউভূক্ত দেশের ৫ হাজারের বেশি নাগরিক সম্প্রতি ইরাক ও সিরিয়ায় ভ্রমণ করেছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: