ইয়েমেনে শিয়াপন্থি হাউথি বিদ্রোহীদের চলমান বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি ও প্রধানমন্ত্রী খালেদ বাহা।
সানা শহর দখলে নিয়ে হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে পদত্যাগ করেন তারা। তবে ইয়েমেন পার্লামেন্ট পদত্যাগপত্র প্রত্যাখ্যান করেছে। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের খবরকে স্বাগত জানিয়েছে বিদ্রোহীরা।
এদিকে, শুক্রবার সকালে দেশটির বন্দর নগরী এডেনে দুটি সামরিক যানে হামলা চালায় বন্দুকধারীরা।
এর আগে, মঙ্গলবার প্রেসিডেন্ট ভবনের নিয়ন্ত্রণ নেয় হাউথিরা। তারা ভবনে হামলা চালিয়ে প্রেসিডেন্টকে অবরুদ্ধ করে রাখে। পরে ক্ষমতা ভাগাভাগির শর্তে সরকার ও বিদ্রোহীদের মধ্যে সাময়িক চুক্তি হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: