আন্তর্জাতিক

বাদশাহ আব্দুল্লাহ’র মৃত্যু: শ্রদ্ধা নিবেদনে সৌদিতে বিশ্ব নেতারা

আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ
আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ

বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুতে শোক ও শেষ শ্রদ্ধা নিবেদন করতে সৌদি আরবে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা।

বিবিসি সূত্র মতে, অফিসিয়াল আচার-অনুষ্ঠানে যোগ দিতে শনিবার দেশটির রাজধানী রিয়াদ যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রসোঁয়া ওলাঁদ এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

আর ইরানের পক্ষে থেকে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।

এদিকে, সৌদি আরবের নতুন বাদশাহর দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে, আগের বাদশাহর দেখানো পথ ও নীতি অনুসরণ করেই দেশ পরিচালনার ঘোষণা দেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সউদ।

দেশটির যুবরাজ হিসেবে দায়িত্ব পেয়েছেন তার ছোট ভাই মুকরিন। উপ-যুবরাজ হয়েছেন বাদশাহর ভাইয়ের ছেলে মুহম্মদ বিন নায়েফ।

উল্লেখ্য, ফুসফুস সংক্রমণের কারণে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে মারা যান বাদশাহ আব্দুল্লাহ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ