আন্তর্জাতিক

ভারতে বারাক ওবামা

বারাক ওবামা
বারাক ওবামা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে রোববার ভারত পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় সকাল ১০টায় রাজধানী নয়াদিল্লির পালাম এয়ারফোর্স স্টেশনে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে।

শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রুস বিমান ঘাঁটি থেকে প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানটি ভারতের উদ্দেশে রওয়ানা হয়।

সফরসঙ্গী হিসেবে এসেছেন তার স্ত্রী মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। স্থানীয় সময় দুপুর ১২টায় রাষ্ট্রপতি ভবনে ওবামাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এরপর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। পরে মোদির সঙ্গে বিস্তারিত আলোচনায় বসবেন ওবামা।

সোমবার দেশটির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ওবামা। তিনিই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যিনি দেশটির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

এদিকে, সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ মৃত্যুতে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আগ্রায় তাজমহল সফর বাতিল করে মঙ্গলবার রিয়াদ যাচ্ছেন প্রেসিডেন্ট ওবামা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ