আন্তর্জাতিক

ভারত-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি

মোদি-ওবামা
মোদি-ওবামা

বহুল প্রতীক্ষিত পরমাণু চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। রোববার বিকেলে নয়াদিল্লির হায়দরাবাদ হাউস গার্ডেনে এ চুক্তিতে সই করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

হায়দরাবাদ হাউসের গার্ডেনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-এএফপি

এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, বেলা সোয়া ৩টার দিকে হায়দরাবাদ হাউসে মোদি ও ওবামার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। এরই মধ্যে এ দুই সরকারপ্রধান ২০০৮ বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি (টু থাউজেন্ড এইট সিভিল নিউক্লিয়ার কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট) সই করেন।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, 'ছয় বছর পর আমরা একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছি। আমরা বাণিজ্যিক স্বচ্ছলতার দিকেই এগিয়ে যাচ্ছি।' যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষরকে 'স্বাভাবিক বৈশ্বিক অংশিদারিত্ব' বলেও অভিহিত করেন মোদি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতে সরবরাহ করা পরমাণু উপাদান পর্যবেক্ষণে রাখার দাবি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এ দাবিকে 'অনধিকার চর্চা' বলে উল্লেখ করা হয়েছিল।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে রোববার সকালে সস্ত্রীক ভারত পৌঁছান বারাক ওবামা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওবামার সফরকে কেন্দ্র করে দিল্লিজুড়ে নেয়া হয়েছে অভূতপূর্ব নিরাপত্তা।

এরপর নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে ওবামা ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবন 'রাষ্ট্রপতি ভবনে' পৌঁছান। সেখানে ২১বার তোপধ্বনির মাধ্যমে ওবামাকে স্বাগত জানানো হয়। বিকেলে নয়াদিল্লির রাজঘাটে স্থাপিত মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ওবামা।

সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা মার্কিন প্রেসিডেন্টের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ