আন্তর্জাতিক

ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ওবামা

ওবামা
ওবামা

ভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি দেশটির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে প্রজাতন্ত্র দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্ট লেডি মিশেল ওবামা, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানে যোগ দেন।

প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে দিল্লিজুড়ে সাতস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হয়েছে। ৫০ হাজার নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হয়েছে।

ভারতের প্রজাতন্ত্র দিবসে যোগ দিতে মোদির আমন্ত্রণে গতকাল দিল্লি পৌঁছান ওবামা। ওই দিন বিকেলে দিল্লির হায়দরাবাদ হাউসে ওবামা-মোদি বৈঠক হয়। বৈঠকে ৬ বছরের অচলাবস্থা কাটিয়ে পরমাণু বিষয়ে দু'দেশের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ