স্পেনে ন্যাটোর মহড়া চলাকালে গ্রিক যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে আড়াইশো কিলোমিটার দূরে লস লেলানস বিমান ঘাটিতে দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে ৮ জনই ফ্রান্সের নাগরিক। স্পেনের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, জঙ্গি বিমানটি আকাশে ওড়ার পর বিদ্যুৎ ব্যবস্থা বিকল হয়ে পড়ে। এতে দুর্ঘটনাটি ঘটে।
বিমানটি আঁছড়ে পড়ায় আরো কমপক্ষে ৫টি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ন্যাটোর এই বিমান ঘাটিতে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, জার্মান, বেলজিয়াম এবং ব্রিটেনের নাগরিক রয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: