আন্তর্জাতিক

সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভক্ত না হলে সফল দেশ হবে ভারত: ওবামা

মোদি-ওবামা
মোদি-ওবামা

ধর্মীয় ও সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভক্ত না হলে একটি সফল দেশে পরিণত হবে ভারত— জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তিন দিনের সফর শেষে মঙ্গলবার সকালে দিল্লির টাউন হলে সিরি ফোর্ট অডিটোরিয়ামে ভাষণে এ কথা বলেন তিনি।

প্রায় ৪০ মিনিটের ভাষণে ওবামা ধর্মীয় সহনশীলতার ওপর জোর দেন।

দিল্লির টাউন হলে দেয়া ভাষণে ধর্মীয় সহনশীলতার ওপর জোর দিয়ে ওবামা বলেন, কোন ধরনের চাপ ছাড়াই নিজ নিজ ধর্ম এবং বিশ্বাসের চর্চার সুযোগ প্রতিটি মানুষের অধিকার।

ভারত ও যুক্তরাষ্ট্র ভালো বন্ধু মন্তব্য করে ওমাবা বলেন, এ দুই বৃহৎ গণতান্ত্রিক দেশ এক হলে ভবিষ্যতে বিশ্ব আরো নিরাপদ থাকবে।

তিনি বলেন, ধর্মীয় ও সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভক্ত না হলে একটি সফল দেশে পরিণত হবে ভারত। কোনো ধরনের চাপ ছাড়াই নিজ নিজ ধর্ম এবং বিশ্বাসের চর্চা করবে কি করবে না এটা প্রত্যেক মানুষের অধিকার। একইসঙ্গে বর্ণের কারণে তাকেও যে নানা তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে।

ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত এবং যুক্তরাষ্ট্র শুধু সহজতভাবে অংশীদ্বার নয়। কিন্তু এই দুই দেশে একে অপরের সবচেয়ে ভালো বন্ধু হতে পারে বলেও বিশ্বাস তার। শুধু তাই নয়, ভারত ও যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক দেশ একসঙ্গে হলে অদূর ভবিষ্যতে বিশ্ব আরো নিরাপদ হবে বলেও মন্তব্য করেন তিনি।

ভাষণ শেষে, ওবামা শান্তিতে নোবেল বিজয়ী ভারতীয় শিশু অধিকারকর্মী কৈলাশ সত্যার্থীর সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গত রোববার নয়াদিল্লি আসেন মার্কিন প্রেসিডেন্ট।

দুপুরে ভারত ছাড়েন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ