প্রচণ্ড তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ আশেপাশের কয়েকটি এলাকা কার্যত অচল হয়ে পড়েছে। নিউইয়র্কসহ নিউ জার্সি, কানেকটিকাট, রোড আইল্যান্ড, ম্যাসাচুসেটস এবং নিউ হ্যাম্পশায়ারে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
আশঙ্কা করা হচ্ছে তুষার পড়ে অন্তত ৩৬ ইঞ্চি পুরু হয়ে যাবে। নিউইয়র্ক সিটিতে স্থানীয় সময় সোমবার রাত ১১টা পর্যন্ত খুব জরুরি নয় এমন সব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
একইসঙ্গে সাবওয়ে সার্ভিসগুলো স্থগিত করা হয়েছে। তুষারঝড়ের কারণে এ পর্যন্ত সাড়ে ৬ হাজার বিমানের ফ্লাইট বাতিল হয়েছে। স্কুল কলেজ বন্ধ রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: