আন্তর্জাতিক

পাকিস্তানে সন্দেহভাজন ৯২ জঙ্গি নিহত

জঙ্গি
জঙ্গি

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান ও খাইবার এজেন্সিতে সেনা অভিযানে সন্দেহভাজন ৯২ জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনীর দাবি নিহতদের সকলেই জঙ্গি সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান ও লস্কর-ই-ইসলামের সদস্য।

সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে উত্তর ওয়াজিরিস্তানের দাত্তাখেল এলাকায় বিমান হামলায় ১২ জন বিদেশিসহ ৫৩ জঙ্গি নিহত হয়। এসময় জঙ্গিদের ৬ টি গোপন আশ্রয়স্থল, বেশ কিছু গোলাবারুদ এবং বিস্ফোরক বোঝাই ৭টি গাড়িও ধ্বংস করা হয়েছে। এরপর একই এলাকায় আবারো বিমান হামলায় ২৩ জঙ্গি নিহত হন।

এছাড়া, খাইবার এজেন্সির তিরাহ উপত্যকায় আরেকটি সেনা অভিযানে সন্দেহভাজন ১৬ জঙ্গি নিহত ও ১২ জন আহত হয়েছে। ধ্বংস হয়েছে তাদের ৬টি গোপন আস্তানাও।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ