আন্তর্জাতিক

ইবোলার মতো মহামারী রোগ সামলাতে প্রস্তুত নয় বিশ্ব

ইবোলা
ইবোলা

ভবিষ্যতে ইবোলার মতো মহামারী রোগ সামাল দিতে বিশ্ব প্রস্তুত নয় বলে সতর্ক করেছে—বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। ওয়াশিংটনে ইবোলা থেকে শিক্ষা শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

কিম বলেন, এটা গুরুত্বপূর্ণ যে, ভবিষ্যতে বিশ্বব্যাপী এ ধরনের রোগ ছড়িয়ে গেলে কি ধরনের প্রস্তুতি নিতে হবে তা নিয়ে সরকার, করপোরেশন, সাহায্য সংস্থা ও ইন্সুরেন্স কোম্পানিগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। তাদের সকলেরই ইবোলা সঙ্কট থেকে শিক্ষা নেয়া প্রয়োজন।

উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর নেতাদের কাছে আগামী মাসেই এ বিষয়ে একটি প্রস্তাব দিবেন বলেও জানান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।

গত কয়েক মাসে পশ্চিম আফ্রিকার সিয়েরা লিয়ন, গিনিয়া ও লাইবেরিয়ায় ইবোলা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৯ হাজার মানুষ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ