আন্তর্জাতিক

ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং বরখাস্ত

সুজাতা সিং
সুজাতা সিং

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নয়া দিল্লি ছাড়ার পর পরই ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিংকে বরখাস্ত করেছেন নরেন্দ্র মোদির সরকার। সুজাতা সিংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সুব্রামানিয়াম জয়শঙ্কর।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনের সূত্র মতে, পররাষ্ট্রসচিব সুজাতা সিংয়ের মেয়াদ কাটছাঁটের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে।

সুজাতা সিংয়ের ব্যাপারে মোদি সরকারের এ পদক্ষেপকে স্বাভাবিক হিসেবে বিবেচনা করা হচ্ছে না কারণ স্বাভাবিক অবসরের ৮ মাস আগেই তাকে বরখাস্ত করা হলো।

বুধবার রাতে সরকারের কাছ থেকে এ অপ্রত্যাশিত ঘোষণাটি আসে।

এদিকে, সুজাতা সিংয়ের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অসন্তোষের কথা কয়েক মাস ধরে প্রকাশ্যেই চলে এসেছিল। পররাষ্ট্র সচিব পদে পরিবর্তনের কথা উঠলেও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তাকে রাখার পক্ষে অবস্থান জানিয়ে আসছিলেন বলে বলা হয়। অবশেষে ওবামার সফরের পর তাকে সরানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হলো।

উল্লেখ্য, ১৯৮৭ সালে রাজীব গান্ধী এপি ভেঙ্কটেশবরণকে অপসারণের পর প্রথম কোনো পররাষ্ট্র সচিব হিসেবে সুজাতা সিংকে এভাবে সরানো হলো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ