আন্তর্জাতিক

সৌদি আরবের মন্ত্রিসভায় রদবদল

সৌদি আরবের মন্ত্রিসভা
সৌদি আরবের মন্ত্রিসভা

ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মাথায় সৌদি আরবের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল এনেছেন নতুন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। একইসঙ্গে প্রয়াত বাদশাহ আব্দুল্লাহর দুই ছেলেকে গর্ভনর পদ থেকে বরখাস্ত করেছেন তিনি।

বিবিসি সূত্র মতে, দেশটির গোয়েন্দা সংস্থা ও জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধানকেও পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। প্রয়াত বাদশাহ আব্দুল্লাহর ছেলে মিশালকে মক্কার ও তুর্কিকে রিয়াদের গভর্নর পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তবে প্রতিরক্ষা, তেল ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা নিজ পদে বহাল রয়েছেন।

সৌদি টেলিভিশনে প্রচারিত একাধিক নির্দেশ জারির মাধ্যমে এসব রদবদল করা হয়। নতুন বাদশাহ দেশটির সকল সরকারি এবং সেনা কর্মকর্তাদেরকে দুই মাসের বেতন বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন।

একইসঙ্গে অবসরপ্রাপ্ত ও শিক্ষার্থীরাও ভাতা পাবেন বলে জানানো হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ