আন্তর্জাতিক

পাকিস্তানে শিয়া মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৩৩

বোমা বিস্ফোরণ
বোমা বিস্ফোরণ

পাকিস্তানের সিন্ধু প্রদেশের শিকারপুর জেলায় শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে ৩৩ জন মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক।

শুক্রবার জুমার নামাজের পরই ইমামবারগাহ মসজিদের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মসজিদটির ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তুপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন। এরইমধ্যে বোমা নিয়ষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছেছে। ধারনা করা হচ্ছে, এটি একটি আত্মঘাতী হামলা।

এদিকে, মজলিশ ওয়াহদাতুল মুসলিমিনের নেতা আল্লামা মোহাম্মেদ আমিন শাহদি তিন দিনের শোক ঘোষণা করেছেন।

পেশোয়ারে স্কুলে হত্যাযজ্ঞের পর দেশ থেকে সন্ত্রাস সমূলে উৎপাটনের জন্য পাকিস্তান সরকার যখন জাতীয় কর্ম পরিকল্পনা প্রয়োগের চেষ্টা করছে ঠিক তখনই আবারো বোমা হামলার ঘটনা ঘটলো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ