আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে বোমা হামলার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা

বোমা হামলা
বোমা হামলা

পাকিস্তানে মসজিদে বোমা হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। সেইসঙ্গে তিনি দেশটির ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষায় ও সন্ত্রাসবাদ রুখতে সরকারকের আরো জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সিন্ধু প্রদেশের শিকারপুরে এক শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনার একদিন পর এক বিবৃতিতে এ কথা বলেন জাতিসংঘ মহাসচিব।

এদিকে, ওই বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো ৬০ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

এরইমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান থেকে বেরিয়ে আসা জান্দাল্লাহ নামে একটি জঙ্গি গোষ্ঠী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ