অবশেষে কুর্দি সেনাদের প্রতিরোধের মুখে ইরাকের উত্তরাঞ্চলীয় তেল সমৃদ্ধ শহর কিরকুক থেকে পিছু হটেছে জঙ্গি গোষ্ঠী আইএসের সদস্যরা।
এর আগে শহরটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সেখানে কুর্দি সেনাদের ওপর হামলা চালায় আইএস জঙ্গিরা। এ সময় কুর্দি বাহিনীর কমান্ডারসহ ২৫ সেনা নিহত হয়।
কুর্দি সেনাদের পক্ষ থেকে বলা হয়েছে, ঘন কুয়াশার মধ্যেই আকস্মিকভাবে এ হামলা চালায় আইএস জঙ্গিরা। তবে কয়েক ঘন্টা লড়াইয়ের পর জঙ্গিরা পিছু হটতে বাধ্য হয়।
এদিকে, বিমান হামলায় আইএসের রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞ নিহত হয়েছেন বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: