আন্তর্জাতিক

ব্রাদারহুডের ১৮৩ সমর্থকের মত্যুদণ্ড বহাল

ব্রাদারহুড
ব্রাদারহুড

মিসরে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের ১৮৩ সমর্থকের মত্যুদণ্ড বহাল রেখেছে দেশটির আদালত।

২০১৩ সালে সরকারবিরোধী বিক্ষোভের সময় ১৬ পুলিশ কর্মকর্তাকে হত্যায় ভূমিকা রাখার অভিযোগে গতমাসে একসঙ্গে ১৮৮ জনকে মৃত্যুদণ্ড দেয় একটি আদালত। তবে সোমবার এ রায়ে এদের মধ্যে খালাস পেয়েছেন ২ জন, একজনের ১০ বছরের সাজা এবং বাকী দু'জন মারা যাওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ খারিজ হয়ে গেছে।

এদিকে, কায়রোয় ৪০০ দিন কারারুদ্ধ থাকার পর মুক্ত হয়ে সাইপ্রাস পৌঁছেছেন মিসর থেকে বহিস্কৃত আল জাজিরার সাংবাদিক পিটার গ্রেসটে। তিনি নিজ দেশ অস্ট্রেলিয়া যাবেন।

তবে মুক্তি পেলেও কায়রোতে এখনো কারারুদ্ধ আল জাজিরার অপর দুই সংবাদকর্মী মোহাম্মদ ফাহমি এবং বাহের মোহাম্মদকে মুক্ত না করা পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন পিটারের পরিবারের সদস্যরা।

২০১৩ সালের ডিসেম্বরে কায়রো থেকে আল জাজিরার ওই তিন সংবাদ কর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সহায়তা করার অভিযোগ আনা হয়।

জানা গেছে মিসর ও কানাডার দ্বৈত নাগরিক ফাহমিকে কানাডায় পাঠানো হতে পারে। তবে বাহের মোহাম্মদের বিষয়ে কি সিদ্ধান্ত হবে সে সম্পর্কে উদ্বেগ রয়ে গেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ