পাকিস্তানে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকায় জঙ্গি সংগঠন লস্কর-ই-জাঙ্গভির সঙ্গে সংশ্লিষ্ট ২ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। মঙ্গলবার সকালে করাচির একটি কারাগারে ওই দুই জনের ফাঁসি কার্যকর করা হয়।
২০০১ সালে করাচিতে একজনকে হত্যার দায়ে ওই দু'জন অভিযুক্ত ছিল। পাকিস্তানে ২০০৮ সাল থেকে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত ছিল।
তবে গত বছর পেশোয়ারের একটি স্কুলে সন্ত্রাসী হামলার পর ১৭ ডিসেম্বর থেকে মৃত্যুদণ্ড প্রথা আবারো বহাল করা হয়। এ পর্যন্ত বেশ কয়েকজনের ফাঁসি কার্যকর করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: