আন্তর্জাতিক

দিল্লির মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনে তিনটি প্রভাবশালী জরিপে এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি)। হিন্দুস্তান টাইমস, ইকোনমিক টাইমস ও এবিপি নিউজ পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে এনডিটিভি।

এসব জরিপের ওপর ভিত্তি করে এনডিটিভির বিশ্লেষণে, দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে এএপি পেতে যাচ্ছে ৩৭টি। এ সংখ্যা এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন সংখ্যা থেকে দুটি বেশি। এ পূর্বাভাসে আবারো দিল্লির মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল।

এএপির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি-বিজেপি ও তাদের মিত্রদলগুলো পেতে যাচ্ছে ২৯টি আসন আর কংগ্রেস পেতে পারে মাত্র ৪টি আসন।

আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দিল্লির বিধানসভা নির্বাচন। ভোট গণনা হবে ১০ ফেব্রুয়ারি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ