জর্ডানে বন্দি এক নারীসহ আল কায়দার এক জ্যেষ্ঠ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করেছে আম্মান।
জানা গেছে, ইসলামিক স্টেট-আই এস তাদের কাছে বন্দি জর্ডানি এক পাইলটকে পুড়িয়ে মারার প্রতিক্রিয়ায় জর্ডান এ মৃত্যুদণ্ড কার্যকর করে।
সাজিদা আল রিসাউই ও আল কায়দার শীর্ষ নেতা জিয়াদ কারবোলি নামের ওই দু'জনই ইরাকি নাগরিক। সাজিদা আম্মানে ২০০৫ সালে আত্মঘাতি এক হামলার সঙ্গে জড়িত ছিল। ওই হামলায় অন্তত ৬০ জন নিহত হন।
এদিকে, গত ডিসেম্বরে সিরিয়ায় আইএস বিরোধী অভিযান চলাকালে কারবোলিকে আটক করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: