আন্তর্জাতিক

তাইওয়ানে বিমান বিধ্বস্তে মৃতের সংখ্যা বেড়ে ৩১

বিমান বিধ্বস্ত
বিমান বিধ্বস্ত

তাইওয়ানের তাইপেতে ৫৮ আরোহী নিয়ে ট্রান্সএশিয়া এয়ারওয়েজের একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

বিবিসি সূত্র মতে, এখনো নিখোঁজ ১২ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কার করছেন উদ্ধারকারীরা। এর আগে উদ্ধারকারী দল ১৫ জনকে জীবিত উদ্ধার করেছে। রাতভর চেষ্টা চালিয়ে ক্রেনের সাহায্যে নদীতে অর্ধনিমজ্জিত বিমানের কাঠামো উত্তোলন করা হয়েছে। বিমানটির ডাটা রেকর্ডার ব্ল্যাকবক্সও উদ্ধার করা হয়েছে।

বুধবার এটিআর-সেভেন টু ফ্লাইটের বিমানটি তাইপের সংসান বিমানবন্দর থেকে চীনের কিনমিনের উদ্দেশে উড্ডয়নের পরপরই কিলুং নদীতে বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

তবে কন্ট্রোল রুমের সঙ্গে সর্বশেষ যোগাযোগের রেকর্ডে একজন পাইলটকে ধোঁয়ার কথা বলতে শোনা যায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ