সারদা কেলেঙ্কারির ঘটনায় সিবিআইয়ের তদন্তে হস্তক্ষেপের অভিযোগে ভারতের স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামীকে অপসারণ করেছে মোদি সরকার। পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা এলসি গয়ালকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের এক বৈঠকে অনীলকে সরিয়ে দেয়ার বিষয়টি চূড়ান্ত হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র তুলে দেন অনীল।
গত সপ্তাহে সারদা কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কংগ্রেসের সাবেক মন্ত্রী মাতঙ্গ সিংয়ের গ্রেপ্তার ঠেকাতে সিবিআই কর্মকর্তাদের ফোন করার অভিযোগ উঠে অনীল গোস্বামীর বিরুদ্ধে।
এ অভিযোগের বিষয়ে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী ও পরে প্রধানমন্ত্রীর দপ্তরে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। (সূত্র: এনডিটিভি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: