আন্তর্জাতিক

রিপাবলিকানদের বিল নাকচ করেছে মার্কিন সিনেট

বারাক ওবামা
বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশে অভিবাসন সংস্কার নীতি বিরোধী রিপাবলিকানদের বিল নাকচ করেছে মার্কিন সিনেট।

এর ফলে এক লাখ বাংলাদেশিসহ ৫ লাখ অবৈধ অভিবাসীর বৈধকরণের বাধা দূর হলো। বুধবার সিনেটে হোমল্যান্ড সিকিউরিটি তহবিলের বিলটি পাস করতে প্রয়োজনীয় ৬০ ভোটের কম পেয়েছে রিপাবলিকানরা। বিলটির পক্ষে ভোট পড়েছে ৫৩টি, আর না ভোট দিয়েছেন ৪৭ জন ডেমোক্র্যাট সিনেটর।

আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে কংগ্রেস এই বিলটির ব্যাপারে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারলে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগটি সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে।

এর আগে গত ২১ নভেম্বর রিপাবলিকানদের তীব্র বাধা উপেক্ষা করে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণা দেন বারাক ওবামা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ