রুশপন্থি বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেন সেনাবাহিনীর চলমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে পূর্ব ইউরোপে অতিরিক্ত সেনা মোতায়েন করতে যাচ্ছে সামরিক জোট ন্যাটো।
শীতল যুদ্ধের পর এবারই এই অঞ্চলে সবচেয়ে বেশি সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন জোটের প্রধান। পূর্ব ইউরোপে সেনা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করতে বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আলোচনায় বসেছেন ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা।
এই র্যা পিড রিঅ্যাকশন ফোর্সের সদস্য সংখ্যা ৫ হাজার পর্যন্ত হতে পারে। ন্যাটো প্রধান জেমস স্টোলটেনবার্গ বলেন, রাশিয়ার আগ্রাসনের কারণে জোটভুক্ত দেশগুলোতে নিরাপত্তাগত দিক থেকে মৌলিক পরিবর্তন আনা হচ্ছে।
এদিকে, রুশপন্থি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে অস্ত্র সহযোগিতার বিষয়ে বৃহস্পতিবার কিয়েভে আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: