জিম্মি পাইলটকে হত্যার প্রতিশোধ হিসেবে সিরিয়ার রাকায় ইসলামিক স্টেট-আইএস জঙ্গিদের ওপর বিমান হামলা শুরু করেছে জর্ডান।
রাষ্ট্রীয় টেলিভিশনে সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়, আইএসের প্রশিক্ষণ কেন্দ্র, অস্ত্র এবং বিস্ফোরক ভাণ্ডার লক্ষ্য করে এ হামলা চালানো হয়। প্রতিটি লক্ষ্যবস্তু সম্পূর্ণ ধ্বংস করার পর হামলাকারী বিমানগুলো নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে বলেও দাবি করেছে তারা।
জর্ডনের পররাষ্ট্রমন্ত্রী নাসের জুদা বলেছেন, এবারের বিমান হামলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে নয়, শুধুমাত্র পাইলট মোয়াথ আল কাসাসবেহকে হত্যার প্রতিশোধ হিসেবে শুরু হয়েছে।
দুই দিন আগে, কাসাসবেহকে হত্যার ভিডিও চিত্র অনলাইনে প্রকাশ করলে জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন জর্ডানের বাদশা আব্দুল্লাহ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: