আন্তর্জাতিক

সহিংসতায় প্রাণহানী অযৌক্তিক: যুক্তরাষ্ট্র

মেরি হার্ফ
মেরি হার্ফ

গণতান্ত্রিক বাংলাদেশে অস্থিতিশীলতা ও সহিংসতায় প্রাণহানীর কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ বলেন, বাস পুড়িয়ে, পেট্রোলবোমা মেরে এবং ট্রেনের লাইনচ্যুত করে নিরপরাধ মানুষকে হতাহত করার মতো অযৌক্তিক ঘটনায় যুক্তরাষ্ট্র দুঃখ প্রকাশ করছে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এ ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানায় ওয়াশিংটন।

এতে আরো বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে নিজেদের মতপ্রকাশের অধিকার ও ক্ষমতা সব বাংলাদেশির রয়েছে। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে প্রয়োজনীয় পরিবেশ তৈরির জন্য সরকারকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে নেতাকর্মীদেরকে সহিংসতা পরিহারের নির্দেশনা দিতে রাজনৈতিক দলগুলোকে নির্দেশ দেয়ারও আহ্বান জানানো হয়।

দেশজুড়ে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যও। বৃহস্পতিবার এক বিবৃতিতে, বাংলাদেশের শিশুদের শিক্ষাজীবন ও অর্থনীতির ওপর সহিংসতার বিধ্বংসী প্রভাব দুঃখ প্রকাশ করেন ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন।

এর আগে, সহিংসতার নিন্দা জানিয়ে এসব ঘটনার সঙ্গে জড়িত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিল ইউরোপীয় পার্লামেন্ট।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ