জিম্মি মার্কিন ত্রাণকর্মী কায়লা জেন মুয়েলার সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় নিহত হয়েছেন—আইএসের এমন দাবির পর মুয়েলারের বাবা-মা জঙ্গি গোষ্ঠীটিকে তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তারা জানান, মুয়েলার এখনো জীবিত আছেন বলে তারা বিশ্বাস করেন।
জর্ডানের জিম্মি পাইলটকে হত্যার প্রতিশোধে সিরিয়ায় আইএসকে লক্ষ্য করে আম্মানের বিমান হামলায় মুয়েলার নিহত হয়েছেন বলে দাবি করে জঙ্গিরা।
তারা জানায়, রাক্কা শহরের একটি বাড়িতে বোমা হামলায় নিহত হয়েছেন ওই মার্কিন নাগরিক। আইএস ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ির ছবি প্রকাশ করেছে তবে মুয়েলারের নিহত হওয়ার ব্যাপারে কোনো প্রমাণ দিতে পারেনি তারা।
হোয়াইট হাউস কর্মকর্তারা জানিয়েছেন, বিমান হামলায় মার্কিন ত্রাণকর্মীর নিহত হওয়ার কোনো প্রমাণ পায়নি যুক্তরাষ্ট্র। জর্ডানও আইএসের দাবিকে উড়িয়ে দিয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: