আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নতুন তফশিল অনুযায়ী ২৮ মার্চ নির্বাচন

নির্বাচন
নির্বাচন

নিরাপত্তাজনিত কারণে নাইজেরিয়ায় আগামী শনিবারের নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৬ সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। নতুন তফশিল অনুযায়ী আগামী ২৮ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনের প্রধান আত্তাহিরু জেগো বলেছেন, বোকো হারাম জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ব্যস্ত রয়েছে সেনা বাহিনী। ফলে নির্বাচনে ব্যালট পেপারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সেনা পাওয়া যাবে না।

নাইজেরিয়ার সঙ্গে আরো চারটি দেশ বোকো হারামের জঙ্গিদের মোকাবিলা করার জন্য ৮ হাজার ৭০০ যৌথ সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারামের দখলে থাকায় বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।

জঙ্গি গোষ্ঠীটি এখন প্রতিবেশি দেশগুলোর ওপর হামলা চালানো শুরু করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ