আন্তর্জাতিক

ইউক্রেনের চলমান সঙ্কটের জন্য দায়ী পশ্চিমাদরাই: পুতিন

পুতিন
পুতিন

ইউক্রেনের চলমান সঙ্কট পশ্চিমাদেরই সৃষ্টি বলে অভিযোগ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মিসরীয় পত্রিকা আল-আহরামে দেয়া সাক্ষাতকারে আবারো এমন আক্রমণাত্মক মন্তব্য করলেন তিনি।

সম্প্রতি ইউক্রেনে সরকার ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্য চলমান সংঘর্ষ বন্ধে ফ্রান্স ও জার্মানীর যৌথ প্রস্তাব নিয়ে কাজ করছেন রুশ প্রেসিডেন্ট। সাক্ষাতকারে তিনি বলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করে পশ্চিমা দেশগুলো সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোয় ন্যাটো বাহিনীর কার্যক্রম বাড়াচ্ছে। পাশাপাশি রাশিয়া ও ইউরোপ এ দু'য়ের মধ্যে যেকোনো একপক্ষে যেতে এসব দেশগুলোকেও প্ররোচিত করছে।

পুতিন আরো বলেন, ইউক্রেনের অভ্যন্তরীণ ইস্যুতে কোন ধরনের হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্র ও ও তার পশ্চিমা মিত্রদের মস্কো বারবার নিষেধ করলেও তাতে ঐসব দেশ কর্ণপাত করে নি বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, দোনেস্কের দেভালতসেভে শহরের নিয়ন্ত্রণ নিতে সরকারি ও বিদ্রোহীদের সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ৯ জন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ