আন্তর্জাতিক

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জয়ী কেজরিওয়াল, মোদি অভিনন্দন

আম আদমি পার্টি
আম আদমি পার্টি

ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারো সরকার গঠন করতে যাচ্ছেন সাবেক মুখ্যমন্ত্রী আম আদমি পার্টি-এএপি নেতা অরবিন্দ কেজরিওয়াল। ফলাফল প্রকাশের পর কেজরিওয়ালকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০টি আসনের মধ্যে এএপি পেয়েছে ৬৫টি আসন আর বিজেপি পেয়েছে মাত্র ৪টি। একটি আসনও পায়নি দেশটির সবচেয়ে পুরনো দল কংগ্রেস।

বিভিন্ন বুথ ফেরত জরিপে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি-এএপি ৪০ এর বেশি আসন পাবে এমন আভাস আসছিল। তবে পেয়েছে তার চেয়ে অনেক বেশি- দুই তৃতীয়াংশেরও বেশি আসন।

এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে অল্প সময়ের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল। তবে দুর্নীতি বিরোধী জনলোকপাল বিল বিধানসভায় উত্থাপিত না হওয়ার প্রতিবাদে মাত্র মাত্র ৪৯ দিনের মাথায় পদত্যাগ করেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ