আন্তর্জাতিক

ইউক্রেন ইস্যু: উত্তপ্ত হচ্ছে রুশ-মার্কিন সম্পর্ক

ইউক্রেন
ইউক্রেন

ইউক্রেন ইস্যুতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে রুশ ও মার্কিন কূটনীতিক সম্পর্ক। শান্তি আলোচনার উদ্যোগের মধ্যেই দেশটির পূর্বাঞ্চলীয় শহর দেভালসেভের চারপাশ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা।

তারা জানিয়েছেন, সরকারি বাহিনীর কাছ থেকে বিদ্রোহীরা শহরটির অভিমুখী গুরুত্বপূর্ণ একটি সড়কের রেলওয়ে জংশন বিচ্ছিন্ন করে ফেলেছে।

তবে কিয়েভ সেনাদের দাবি, ওই সড়কে দু'পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরা চলা লড়াইয়ে ওই শহরটির বেশকিছু এলাকা দখল করেছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ইউক্রেন সরকারকে অস্ত্র দিয়ে সহযোগিতার বিষয়টি এখনো আলোচনাধীন। তবে কূটনীতিকভাবে এ সমস্যার সমাধান না হলে সেটাও বিবেচনায় আনা হবে।

তবে ইউক্রেন সঙ্কটের জন্য যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট। এদিকে, চলমান এ সঙ্কট সমাধানে বুধবার বেলারুসে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া, ইউক্রেন, জার্মানি ও ফ্রান্স।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ