ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী ও সরকারি সেনাদের মধ্য লড়াই ক্রমেই তীব্রতর হয়ে উঠেছে। এরইমধ্যে স্থানীয় সময় মঙ্গলবার এ অঞ্চলের গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি ও ক্রামাত্রস্ক আবাসিক এলাকায় রকেট হামলায় কমপক্ষে ৪ সেনা ও ৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ইউক্রেন সেনাদের দাবি, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকেই এ হামলা চালানো হয়েছে। তবে বিচ্ছিন্নতাবাদীরা তা প্রত্যাখ্যান করেছে।
এরইমধ্যে, আজ ইউক্রেন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের নেতাদের অংশগ্রহণে বেলারুসের রাজধানী মিনস্কে শুরু হচ্ছে শান্তি সংলাপ। ধারণা করা হচ্ছে, আলোচনায় যুদ্ধবিরতি নিশ্চিত, ভারী অস্ত্র প্রত্যাহারসহ অসামরিক এলাকা প্রতিষ্ঠার বিষয় প্রাধান্য পাবে।
এদিকে, সংলাপ শুরুর আগে, রুশ প্রেসিডেন্ট পুতিনকে, ফোন করে ইউক্রেন সরকারের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা।
তবে, মস্কো, বিচ্ছিন্নতাবাদীদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখলে রাশিয়াকে এর জন্য চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।