ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন দিল্লির ভাবী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫ মিনিট ধরে কথা হয় মোদি ও কেজরিওয়ালের মধ্যে।
এ সময় আগামী ১৪ ফেব্রুয়ারি দিল্লির রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মোদিকে আমন্ত্রণ জানান কেজরিওয়াল। যদিও শপথ অনুষ্ঠানে মোদি উপস্থিত থাকবেন কি-না সে ব্যাপারে নিশ্চিতভাবে জানা যায়নি। তবে দিল্লি পরিচালনার ক্ষেত্রে কেজরিওয়ালকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন মোদি।
কেজরিওয়ালের ঘনিষ্ঠ সহযোগী মনিষ সিসোদিয়া দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে মোদির প্রতি আহ্বান জানিয়েছেন কেজরিওয়াল। তার এই দাবির বিষয়ে কেন্দ্র সরকার চিন্তা-ভাবনা করবে বলে মোদি আশ্বাস দিয়েছেন বলে জানান মোনিষ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: