আন্তর্জাতিক

মিয়ানমারে কোকাঙ বিদ্রোহী-সরকারি সেনাদের সংঘর্ষ, নিহত ৪৭

সরকারি সেনা
সরকারি সেনা

মিয়ানমারের উত্তরাঞ্চলে চীন সীমান্তবর্তী শান রাজ্যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোকাঙ বিদ্রোহীদের সঙ্গে সরকারি সেনাদের মধ্যকার গত ৩ দিনের সংঘর্ষে ৪৭ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭৩ জন।

এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এরইমধ্যে চীন সীমান্তবর্তী কোকাঙদের রাজধানী লুক্কাইয়ে সামরিক আইন জারি করেছে। গত ৯ ফেব্রুয়ারি থেকে সরকারি সেনা ও বিদ্রোহীদের মধে সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, জীবন বাঁচাতে ঘর ছেড়ে পাশ্ববর্তী দেশ চীনের ইয়ুননান প্রদেশে আশ্রয় নিয়েছে হাজার হাজার অধিবাসী। স্বায়ত্বশাসিত কোকান রাজ্যের নিয়ন্ত্রণ নিতে চলতি সপ্তাহের শুরুতেই সরকারি সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে কোকাঙ বিদ্রোহী তথা মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যাল্যায়েন্স আর্মি।

২০০৯ সাল পর্যন্ত শান রাজ্যের নিয়ন্ত্রণ ছিল এ বিদ্রোহী সংগঠনটির হাতে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ